৬ মে ২০২৬

গৌরীপুরে ঝুঁকিপূর্ন সেতুটি এখন মরণ ফাঁদ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে ঝুঁকিপূর্ন সেতুটি এখন মরণ ফাঁদ!
হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) থেকে: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরিয়া নদীতে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নদীর ওপর নির্মাণ করা হয় সেতু। কিন্তু ৫ বছর যেতে না যেতেই অকার্যকর হয়ে পড়েছে সেতুটি। সেতুটির একপাশে দেবে গেছে, অন্য পাশে তিনটি গাইড ওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি সংযোগ সড়কের মাটি সরে যাওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এই অবস্থায় স্থানীয়দের মাঝে অভিযোগ উঠেছে নির্মাণ ত্রুটির কারণে এমন অবস্থা হয়েছে নির্মিত সেতুটির। জানা গেছে উল্লেখিত ইউনিয়নের বাকরকোনা হইতে খান্দার যাওয়ার রাস্তায় সুরিয়া নদীর ওপর প্রায় ৫ বছর আগে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সেতুটি নির্মিত হয়। হঠাৎ করে নির্মানের পর পরই সেতুটির এক পাশ দেবে যায়। প্রায় এক বছর আগে সেতুটির চারটি গাইড ওয়ালের মধ্য তিনটি গাইড ওয়াল ভেঙ্গে গেছে। স্থানীয়রা জানান সড়কটি দিয়ে খান্দার, বালুয়াকান্ধা মহিশ্বরণ, রামচন্দ্রনগর মোবারকপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াতের করতো এই সেতু দিয়ে। কিন্তু সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় প্রায় ৪ কিলোমিটার ঘুরিয়ে চলাচল করতে হচ্ছে জনগনের। এ বিষয়ে গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সুহেল রানা পাপ্পুর কাছে জানতে চাইলে তিনি জানান সেতুটি নির্মানে নতুন প্রস্তাবনা দেওয়া হয়েছে ঐ নদীতে গার্ডার ব্রীজ নির্মান করা হবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি