৮ মে ২০২৬

গৌরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর থেকে: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর।

এতে অংশগ্রহন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা শওকত উসমান, উপজেলা জাতীয় পার্টির নেতা আব্দুল গফূর, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ,সাংবাদিক মহসীন মাহমুদ, রায়হান উদ্দিন সরকার, আব্দুল কাদিরসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি