৪ মে ২০২৬

গৌরীপুরে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহন

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর থেকে: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার গৌরীপুর থানা মসজিদে এশার নামায আদায় করে মসজিদের ইমাম ফজলুল হক সাহেবের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হন বিমল চন্দ্র বিশ্বশর্মা (৪০) নামের এক সনাতন ধর্মী। এ সময় উপস্থিত মুসুল্লীরা তার নাম রাখেন মোঃ আব্দুল্লাহ। উল্লেখ্য বিমল চন্দ্র বিশ্বশর্মা (৪০) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কেড়জানী গ্রামের নরেন্দ্র চন্দ্র বিশ্বশর্মার পুত্র। পরিবারের দুই ভাই ও এক বোনের মাঝে বিমল সবার বড় ।

বিমল জীবনে দুটি বিয়ে করেন এমন কি দুই সংসারে দুইটি কন্যা সন্তানও রয়েছে তার। বিমল জানায় আট বছর আগে দুই বৌ তাকে ছেড়ে ছলে গেছে সন্তানদের নিয়ে,। তিনি একাই প্রায় ছয় বছর যাবৎ গৌরীপুর শহরে কলাবাগান আব্দুল হেলিমের বাড়িতে ভাড়াটিয়া থেকে বিমল কাঠমিস্ত্রি কাজ করে জীবিকা নির্বাহ করেন। বিমল আরও জানান আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছি ইসলাম একটি শান্তির ধর্ম। কলাবাগান যুব কিশোর সংঘের সভাপতি শরিফুল ইসলাম মিন্টু সাধারন সম্পাদক মুশফিকুর রহমান প্রিতম,আব্দুল আহাদ রিগান সহ স্থানীয় মুসুল্লীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি