৫ মে ২০২৬

গৌরীপুরে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের তিনটি রাস্তা উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গৌরীপুরে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের তিনটি রাস্তা উদ্বোধন
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর ১৯ আগস্ট ( বৃহস্প্রতিবার) উপজেলার দুটি ইউনিয়নের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের তিনটি রাস্তা চলাচলের জন্য উদ্বোধন করা হয়। উপজেলা উন্নয়ন তহবিল রাজস্ব খাতের ২০২০ - ২০২১ অর্থ বছরের রাস্তাগুলি বাস্তবায়ন করে উপজেলা পরিষদ। রাস্তা তিনটি ৬নং বোকাইনগর ইউনিয়নর মিরিকপুর রাইস মিল হইতে সূর্যের মোড় পর্যন্ত এইচ বি বি দ্বারা উন্নয়ন ২৬৮ মিটার রাস্তা প্রক্কলিত ব্যায় ৮ লক্ষ টাকা। ডৌহাখলা ইউনিয়নে ১০ নং মোড় হইতে মরিচালী দক্ষিনপাড়া রাস্তা এইচ বি বি দ্বারা উন্নয়ন ১৩০ মিটার রাস্তা প্রক্কলিত ব্যয় ৫ লক্ষ টাকাসহ নগুয়া বাজার রাস্তা এইচ বি বি দ্বারা উন্নয়ন ৭০ মিটার রাস্তা প্রক্কলিত ব্যয় ৩ লক্ষ টাকা। রাস্তা তিনটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। সাবেক পৌর কাউন্সিল আঃ কাদির,ঠিকাদার জহিরুল ইসলাম ছোটন,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আঃ গফুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, কৃষক লীগ নেতা শাহজাহান খান পাঠান প্রমূখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি