৪ মে ২০২৬

গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ এএম
গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

 

হুমায়ুন কবির,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে। আগুনে ব্যাংক কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক কার্যালয়ের পাশেই তার বসবাস। হঠাৎ তিনি দেখতে পান ব্যাংকের একটি জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বালি ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।খবর পেয়ে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোনে খবর পেয়ে দ্রুত ব্যাংকে আসেন। তিনি বলেন, “শুনেছি জানালাটি ভাঙা ছিল। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না।”

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সরেজমিন তদন্ত করা হয়েছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা থানায় উপস্থিত আছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি