৪ মে ২০২৬

গৌরীপুরে গাছে গাছে আমের মুকুল,ছড়িয়ে পড়ছে সৌরভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে গাছে গাছে আমের মুকুল,ছড়িয়ে পড়ছে সৌরভ

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: শীতের ভরা মৌসুমে এখন চলছে মাঘ মাস পেরিয়ে ফাল্ধসঢ়;গুন মাস। অথচ এরই মধ্যে আম গাছে আসতে শুরু করেছে আগাম আমের মুকুল। তাই কোথাও কোথাও বাতাসে বইছে মৌ মৌ সুবাস।গৌরীপুর উপজেলার বিভিন্ন গ্রাম এলাকায় দেখা গেছে, বেশ কিছু আম গাছে উঁকি দিচ্ছে মুকুল ও গুটি আম। সোনারাঙা সেই মুকুলের পরিমাণ কম হলেও এর সৌরভ ছড়িয়ে পড়ছে বাতাসে। কয়েক দিনের মধ্যেই দেশের প্রতিটি জাতের আম গাছগুলোতে পুরোদমে আসতে শুরু করবে আমের মুকুল।

আর সে জন্য আগেই বাগান চাষীরা তাদের বাগান পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন গৌরীপুর উপজেলার আম গাছের মালিকও আম বাগান মালিকরা জানান,পৌষের শেষের দিকে গাছে মুকুল দেখে তারা বুঝছেন আমের মৌসুম এসে গেছে তাই মনে আশার প্রদীপ জ্বলে উঠেছে। তাইতো জোরেশোরে শুরু করেছেন বাগানের পরিচর্যার কাজ। নাওয়া খাওয়া বাদ দিয়ে এক প্রকার ব্যস্ত সময় পার করছেন তারা।আগাম মুকুল দেখে আম চাষিরা অনেকে খুশি। এখন আম চাষী গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ের জৈন উদ্দিন আমার সংবাদকে বলেন আমি আম গাছের প্রাথমিক পর্যায়ের পরিচর্যা শুরু করে দিয়েছি মুকুলের মাথাগুলোকে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য ওষুধ স্প্রে করা হচ্ছে। প্রায় গাছেই আমের মুকুল আসা শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করছেন এবার আমের ফলন ভালো হবে।

গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিলুফার ইয়াসমিন জলি আমার সংবাদকে বলেন, প্রতি বছরই কিছু আম গাছে আগাম মুকুল আসে। এবারও আসতে শুরু করেছে। ঘন কুয়াশার কবলে না পড়লে এসব গাছে আগাম ফলন পাওয়া যায়। আর আবহাওয়া বৈরী হলে ফলন মেলে না।তবে নিয়ম মেনে শেষ মাঘে যেসব গাছে মুকুল আসবে সেসব গাছে মুকুল স্থায়ী হবে। তার জন্য প্রয়োজন নিজেদের অনেক সচেতনতা এবং পর্যাপ্ত পরিচর্যা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি