৪ মে ২০২৬

গৌরীপুরে দুই অফিস সারাদিন তালাবদ্ধ: নেই কোন কর্মকর্তা-কর্মচারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে দুই অফিস সারাদিন তালাবদ্ধ: নেই কোন কর্মকর্তা-কর্মচারী

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পরিসংখ্যান অফিসারের কার্য্যালয় ও উপজেলা রিসোর্স সেন্টার (ইসলামিক ফাউন্ডেশন) উপজেলা কার্য্যালয়টি ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মত ২৩ ফেব্রুয়ারী রবিবার সকাল থেকে তালা বন্ধ রয়ৈছে। সরেজমিনে গিয়ে এ তথ্য মিলে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান সপ্তাহে প্রায় দিনই বন্ধ থাকে এ দুটি অফিস। এত ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ। এ বিষয়ে জুনিয়র পরিসংখ্যানবিদ মোশারফ হোসেনের মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান অফিসের কাজ করছি।

ভুক্তভোগী মহলের অভিযোগ অফিস খোলার সময়ে আমরা অফিসে আসলে সংশ্লিষ্টদের কাউকে খুঁজে পাওয়া যায় না। অফিস থাকে কর্মকর্তা-কর্মচারী শূন্য। এতে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে ভোক্তভুগীরা। এদিকে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদটি অনেক দিন যাবত শূন্য রয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের পাশেই চায়ের দোকানে ওইদিন বেলা ১১ টার সময় দেখা মেলে পরিংখ্যান অফিসের সেলসম্যান আব্দুল হালিমের সাথে। ওই কর্মচারীকে অফিস খোলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান আমি চল্লিশ দিনের চিল্লায় গিয়েছিলাম আজকেই অফিসে এসেছি আমি এখন বাড়িতে চলে যাবো।এ বিষয়ে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার সাইদুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে ওই দিন বিকেল বেলায় ৩.৫০ মিনিটে আবার অফিসের অবস্থা দেখতে গেলে অফিসে সুপারভাইজার এর দেখা মেলে।এ সময় তাকে অফিসে না আসার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান ২১শে ফেব্রুয়ারির ব্যানার আনতে গিয়ে ছিলাম।

সকাল থেকে অফিস বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন এ দুটি অফিস প্রায় প্রতিদিনই তালাবদ্ধ থাকে। এদিকে জুনিয়র পরিসংখ্যানবিদ মোশারফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জনশুমারী ২০২১/গননাকারী ও সুপারভাইজার নিয়োগে লিখিত পরীক্ষা ছাড়াই নেওয়া হয়েছে মৌখিক পরীক্ষা। এক্ষেত্রে অনেকেই বৈধ আবেদন করলেও তার পছন্দের লোকদেরমোবাইল ফোনে এসএমএস দিয়ে নিয়োগের জন্য বলা হয়েছে । এছাড়া ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উল্লেখিত নিয়োগকে সামনে রেখে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খানের সাথে যোগযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি