৮ মে ২০২৬

গৌরীপুরে বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: ময়মনসিংহের গৌরীপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্তপর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর।‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ বির্তকের পক্ষদলে অংশ নেয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৃজনী রায়, মারিয়া সুলতানা ঐশী, মায়মুনা আক্তার রীমা চ্যাম্পিয়ান হয়। বিপক্ষ দল শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানারআপ হয়। পক্ষদলের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সৃজনী রায়।

বিচারকের দায়িত্ব পালন করেন অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআহাম্মদ হোসেন, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, সঞ্চালক ছিলেন শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। বৃহস্পতিবার ও রানার আপ বির্তাকিকদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পপি’র প্রতিনিধি কিশোরগঞ্জের বির্তক কর্মী রকিবুল হান্নান মিজান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামূল হক সরকার, বালিজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ তালকুদার, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, ডক্টর এম.আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইফুল ইসলাম প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি