৫ মে ২০২৬

গৌরীপুরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালাচ্ছে সেচ যন্ত্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালাচ্ছে সেচ যন্ত্র

গৌরীপুর ময়মনসিংহ থেকে সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বেতান্দর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মাতাব উদ্দিন প্রধান শিক্ষককে ম্যানেজ করে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ থেকে অবৈধ ভাবে সেচ যন্ত্রে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগ উঠেছে।

অভিযোগের প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারী (বুধবার) দুপুর ১২টায় সরজমিনে গেলে দেখা গেছে, বিদ্যালয়ের নির্মানাধীন বহুতল ভবনের পাশে একটি সেচ যন্ত্র (মটার) চলছে। যা থেকে পানি ড্রেন দিয়ে দুরের একটি আবাদী জমিতে যাচ্ছে। সেচ যন্ত্রের সংযোগটি কোন মিটার থেকে দেয়া হয়েছে তা খুজতে গেলে দেখা যায়, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের কক্ষের সামনের জানালা ছিদ্র দিয়ে কক্ষের ভিতরে মিটার থেকে সংযোগটি দেয়া হয়েছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সংযোগটি কি ভাবে কে দিয়েছে তা আমি জানিনা। আবার হঠাৎ করে তিনি বলে উঠেন নতুন ভবনের কাজের জন্য সংযোগটি দেয়া হয়েছে। ওই মুহুর্তে প্রধান শিক্ষক অন্য একজনকে সেচ যন্ত্রের মালিক পরিচালনা পরিষদের সদস্য মাতাব উদ্দিনকে ডাকতে বলেন। প্রধান শিক্ষক আগে বলেন সংযোগটি কি ভাবে কে দিয়েছে তিনি জানেন না। পরক্ষনেই তিনি ওই সদস্যকে (সেচ যন্ত্রের মালিক) ডাকতে বলেন । প্রধান শিক্ষকের কোন কিছু না জানার বিষয়টি রহস্যজনক। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানায়, পরিচালনা পরিষদের সদস্য মাতাব উদ্দিন দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করে সেচ যন্ত্রটি চালাচ্ছেন।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের গৌরীপুর অভিযোগ শাখায় ফোনে অভিযোগ করলে তারা বিষয়টি আমলে না নিয়ে ময়মনসিংহ অভিযোগ করতে বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লিটন মন্ডলের সাথে কথা বললে তিনি এ প্রতিনিধিকে বলেন আমি এলাকায় থাকি না বিষয়টি আমিও শুনেছি। প্রধান শিক্ষককে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি জানে না বলে আমায় জানান। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার সোহেল তানভিরের সাথে কথা বললে তিনি বলেন, তদন্ত পূর্বক যদি অনিয়ম করা বুঝা যায় তাদের বিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি