৮ মে ২০২৬

গৌরীপুরে বিদেশী রিভলবারসহ যুবক গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে বিদেশী রিভলবারসহ যুবক গ্রেফতার

হুমায়ুন কবির গৌরীপুর থেকে : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চান্দেরসাটিয়া এলাকায় মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী অভিযান চালিয়ে বিদেশী রিভলবার, দুই রাউন্ড গুলিসহ মোঃ আলমগীর ওরফে ইন্দুর (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

সে ময়মনসিংহ কোতয়ালির শম্ভুগঞ্জ সবজিপাড়ার নুরু মিয়ার পুত্র। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তিনি এ অভিযান পরিচালনা করেন।

পুলিশের উপস্থিতি ঠের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কোমড়ে গামছার প্যাঁচানো অবস্থায় বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটি সচল, তাজা দুই রাউন্ড গুলি ভর্তি ছিলো। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আলমগীর ওরফে ইন্দুরের বিরুদ্ধে ময়মনসিংহ সদর থানায় মাদকসহ ৩টি মামলার আসামী।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি