৫ মে ২০২৬

গৌরীপুরে বান্ধুবীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বন্ধু গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে বান্ধুবীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বন্ধু গ্রেফতার

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর থেকে : ময়মনসিংহের গৌরীপুরে বান্ধুবীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিবার রাতে শ্রাবন মিয়া (১৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক হিন্দু ছাত্রীকে শালীহর পুর্বপাড়ার মোঃ লিটন মিয়ার পুত্র মোঃ শ্রাবন মিয়া শুক্রবার সন্ধ্যায় ধর্ষণের চেষ্টা করে। শ্রাবনের বাড়ি ও ওই শিক্ষার্থীর বাড়ি পাশাপাশি। দু’জন একই ক্লাসের লেখাপড়া করায় পুর্বপরিচিত ও বন্ধু-বান্ধুবী হিসাবে চলাচল করতো।

ভিকটিমের পরিবার জানায়, মেয়ের মা পাশের বাড়িতে যাওয়ায় ফাঁকা বাড়িতে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, আসামী শ্রাবন মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি