৭ মে ২০২৬

গৌরীপুরে ১০ টাকা কেজির আরো ৬৭ বস্তা চাল উদ্ধার করলো পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে ১০ টাকা কেজির আরো ৬৭ বস্তা চাল উদ্ধার করলো পুলিশ

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: ময়মনসিংহের গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৫০ কেজির আরো ৬৭ বসÍা চাল উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাত ১১ টায় এ উপজেলার ভুটিয়ারকোনা বাজারে মতি মার্কেটে চাল ব্যবসায়ী ফজলু মুন্সীর ঘর থেকে এ চাল উদ্ধার করা হয়েছে। এর আগে এদিন দুপুর ২ টার দিকে এ বাজারের চাল ব্যবসায়ী আজহারুল ইসলামের ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ৫০ কেজির ২৫ বস্তা চাল উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ।

এ নিয়ে একদিনে ভুটিয়ারকোনা বাজার থেকে মোট ৯২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদস্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে উল্লেখিত বাজারে ফজলু মুন্সীর ঘরে অভিযান চালিয়ে ১০ টাকা কেজির ৬৭ বস্তা চাল জব্দ করেন পুলিশ।

এর আগে দুপুর ২ টার দিকে এ বাজারের আজহারুল ইসলামের ঘর থেকে ২৫ বস্তা চাল জব্দ করা হয়। এসময় আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলা করেছেন। রাতে ৬৭ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা দায়েরের হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি