গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিক বরাদ্দ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপের প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব প্রতিক বরাদ্দ দেয়া হয়।
জানা গেছে, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন- আনারস, বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান- দোয়াত কলম ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য এইচ এম খায়রুল বাসার-ঘোড়া।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ সোহেল রানা- পালকী, মোহাম্মদ মাহবুবুর রহমান শাহীন-টিউবওয়েল, হারুন অর রশিদ পবিত্র- মাইক ও মোঃ জহিরুল হুদা লিটন- চশমা।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলিমা ইয়াসমিন কলি কলসি, সালমা আক্তার রুবি- প্রজাপতি, দিলুয়ারা আক্তার দিলু-পদ্মফুল, পরশ মনি-ফুটবল, মোছা: নিলুফার ইয়াসমিন-হাঁস ও মোছা: ফেরদৌসী নাসরিন-সিলিং ফ্যান।
গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া জানান-উপজেলা পরিষদ নির্বাচনে গৌরীপুরে ৯৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮৫৯ জন। মহিলা ভোটার ১ লাখ ৩৮ হাজার ৪০ জন ও পুরুষ ১ লাখ ৪১ হাজার ৪৮ জন। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি