গোপনে নারীর ছবি তোলার অভিযোগে মেট্রোর নিরাপত্তাকর্মী বরখাস্ত
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: ভারতে দিল্লি মেট্রোর ভেতরে এক নারী যাত্রীর অনুমতি ছাড়া গোপনে ছবি তোলার অভিযোগে এক নিরাপত্তা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে এইমস মেট্রো স্টেশনের কাছে একটি ট্রেনের কামরায়।
ট্রেনের ভেতরের অন্যান্য যাত্রীরা সিআইএসএফ কর্মকর্তাকে ঘিরে ধরলে বিষয়টি প্রকাশ্যে আসে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ওই কর্মকর্তার ফোনের গ্যালারি দেখতে চান। গ্যালারি পরীক্ষা করতেই ওই নারীর ছবি পাওয়া যায় এবং যাত্রীরা ছবিগুলো মুছে ফেলার জন্য চাপ দেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যাত্রীদের সঙ্গে কর্মকর্তার হাতাহাতি শুরু হয়।
ঘটনাটি নজরে আসার পরপরই সিআইএসএফ কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে এবং পুরো ঘটনার ওপর তদন্তের নির্দেশ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে মেট্রো পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দায়ের না করায় বিষয়টি বিভাগীয় তদন্ত ও পদক্ষেপের জন্য সিআইএসএফের কাছে পাঠানো হয়েছে। সূত্র: এনডিটিভি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সৌদিতে ১৪ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজারের কাছাকাছি
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি