৮ মে ২০২৬

গোপন বাঙ্কারে পরিবারকে সরিয়ে নিয়েছেন পুতিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গোপন বাঙ্কারে পরিবারকে সরিয়ে নিয়েছেন পুতিন
বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিবার বর্তমানে সাইবেরিয়ায় আলতাই পর্বতমালার কাছে ‘ভূগর্ভস্থ শহর’-এর ‘বিলাসবহুল’ গোপন বাঙ্কারে রয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই তিনি তাঁর পরিবারকে সরিয়ে নিয়েছিলেন। এমনই তথ্য দিয়েছেন, খোদ রাশিয়ারই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভ্যালেরি সলোভের। খবর ডেইলি মেইল-এর। মস্কোর আন্তর্জাতিক সম্পর্কের ইনস্টিটিউট (এমজিআইএমও)-এ বিভিন্ন স্থান থেকে সরকারি গুপ্তচর এবং শীর্ষ কূটনীতিকরা প্রশিক্ষণ নিতে আসেন। সেই ইনস্টিটিউটেরই সাবেক অধ্যাপক ভ্যালেরি সালোভে। এর আগেও পুতিনের শরীরিক ও মানসিক সমস্যা নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। এ নিয়ে তাঁর বিরুদ্ধে তদন্তও চলছে। এমন সময়ে ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যেই ইন্টারনেটে আবার ভিডিও বার্তা দিয়ে এই তথ্য প্রকাশ করেন ভ্যালেরি সালোভ। সলোভ জানিয়েছেন, বিলাসবহুল যে বাঙ্কারে পুতিনের পরিবারকে রাখা হয়েছে, সেটি পরমাণু হামলা থেকে সুরক্ষিত। অর্থাৎ যদি পরমাণু হামলা হয় তবে ওই বাঙ্কারের ক্ষতির কোনো সম্ভাবনা নেই। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি