৫ মে ২০২৬

গোপালগঞ্জের তিন আসনে ধানের শীষ নিয়ে লড়বেন যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
গোপালগঞ্জের তিন আসনে ধানের শীষ নিয়ে লড়বেন যারা

বাংলাপ্রেস ডেস্ক:   ঐতিহাসিকভাবে গোপালগঞ্জ জেলাকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে গণ্য করা হয়। তবে ফ্যাসিবাদী এই রাজনৈতিক দলটির কার্যক্রম এখন দেশে নিষিদ্ধ। চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ দলটির বেশিরভাগ নেতা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে যান। কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।

সোমবার (৩ নভেম্বর) ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। গোপালগঞ্জের তিন আসনেই প্রাথমিকভাবে তিনজন প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে দলটি।

এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবর আলী ও গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

প্রার্থী তালিকা ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রার্থিতা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি