গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা: সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত লেখেন, ‘গোপালগঞ্জে জুলাই নেতাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রদের নিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হচ্ছে।’
এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। তারা সমাবেশ শেষে মাদারীপুরে ফেরার পথে হামলার শিকার হন। এনসিপির অভিযোগ, হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন।
হামলাকারীরা মুখে কাপড় বেঁধে ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। তবুও এক ঘণ্টার বেশি সময় এলাকা উত্তপ্ত ছিল।
নেতাকর্মীদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে নিষ্ক্রিয় ছিল এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সেনা ও পুলিশের যৌথ উপস্থিতিতে এনসিপি নেতারা এলাকা ত্যাগ করেন।
এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ব্লকেড কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি