৫ মে ২০২৬

গোল্ডেন গ্লোবের মঞ্চে নিক-প্রিয়ঙ্কার চুম্বন, ভিডিও ভাইরাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গোল্ডেন গ্লোবের মঞ্চে নিক-প্রিয়ঙ্কার চুম্বন, ভিডিও ভাইরাল

বাংলাপ্রেস ডেস্ক: গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হননি তাঁরা দু’জনে। কিন্তু সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁরা উপস্থিত হতেই হয়ে যান আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাঁরা হলেন বিখ্যাত মার্কিন গায়ক নিক জোনাস ও ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কা চোপড়া।

গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে প্রিয়ঙ্কা পরেছিলেন গোলাপি রঙের গাউন। তাঁর গলায় ছিল হিরের নেকলেস। নিকের পরনে কালো ব্লেজার ও ট্রাউজার্স। অনুষ্ঠানের মঞ্চে ক্যামেরা ঘিরে ধরে তাঁদের। ক্যামেরার সামনে প্রিয়ঙ্কাকে চুম্বন দিতে ঠোঁট এগিয়ে আনেন নিক। তা দেখে হেসে ফেলেন বলিউডের ‘দেশি গার্ল’।

সেখানে ক্যামেরার সামনেই একে অপরকে চুম্বন করেন তাঁরা। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই ভাইরাল হাই প্রোফাইল দম্পতির চুম্বনের ভিডিয়ো। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, চুম্বনের জেরে নিকের ঠোঁটে লেগে যায় লিপস্টিক। সেই লিপস্টিক নিজেই মুছে দেন প্রিয়ঙ্কা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি