গোবিন্দগঞ্জে ফায়ার সার্ভিসের 'উদ্ধার ও অগ্নি নির্বাপণ' মহড়া অনুষ্ঠিত
রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে: গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগকালীন সময়ে উদ্ধার ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গোবিন্দগঞ্জের বালুয়াহাট এলাকার একটি ছিন্নমূল বস্তিতে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এই মহড়ায় অংশ নেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদসহ সাতজন ফায়ারম্যান।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ বলেন, ছিন্নমূল ও বস্তি এলাকায় দুর্যোগকালীন অগ্নিনির্বাপন ও উদ্ধারের কলাকৌশল সম্পর্কে মানুষকে সচেতন করা। ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগকালীন সময়ে নিরাপদে সরে আসা এবং আটকে পড়া মানুষকে উদ্ধারের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এ আয়োজন করা হয়।
দুর্যোগকালীন সময়ে উদ্ধার ও অগ্নিনির্বাপনের এই মহড়ায় বস্তির সাধারন মানুষ ও শিশুরা উপস্থিত ছিলেন।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি