৭ মে ২০২৬

গোবিন্দগঞ্জে ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গোবিন্দগঞ্জে ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধা থেকে সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সকালে সাপমারা ইউনিয়নের কাটামোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামের মৃত ফয়েজ মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৩৭) একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাহজাহান আলী সরদার (২৭) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দলা পশ্চিমপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মরফিদুল ইসলাম (৩২)। গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমা-ার মোহা. হাবিবুর রহমান বলেন, দিনাজপুরের বিরামপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বালুবোঝাই ট্রাকে ৩৯৭ বোতল ফেন্সিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ও দিনাজপুর র‌্যাব ক্যাম্পের যৌথ অভিযানে গোবিন্দগঞ্জের কাটামোড়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হলেও অপর তিনজন পালিয়ে যায়।

পরে ট্রাকসহ ৩৯৭ বোতল ফেন্সিডিল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকের মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি