৫ মে ২০২৬

গণভোট নভেম্বরেই শেষ করতে হবে: জামায়াত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৪১ এএম
গণভোট নভেম্বরেই শেষ করতে হবে: জামায়াত

 


বাংলাপ্রেস ডেস্ক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়। গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নভেম্বরে গণভোটসহ নানা দাবিতে সিইসির কাছে স্মারকলিপি দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

এই জামায়াত নেতা বলেন, ‘আজ সিইসির সঙ্গে দেখা হয়েছে। ইসিকে আমরা বলেছি, গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। সংশোধিত আরপিও নিয়ে কোনো কোনো দল সংশোধনী আনতে বলেছে। আমরা বলেছি আরপিও হুবহু বহাল রাখতে হবে।’

আট দলের দাবির বিষয়টি কমিশন আমালে নিয়েছে উল্লেখ করে আব্দুল হালিম বলেন, ‘জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে ৩ নভেম্বর নতুন কর্মসূচি দেওয়া হবে। সিইসি আমাদের কথা শুনেছেন। দাবি বিবেচনার ক্ষেত্রে ওনাদের ভূমিকার কথা বলেছেন।’

জুলাই জাতীয় সনদে স্বাক্ষারের বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ। সনদে ২৫টি রাজনৈতিক দল এসে স্বাক্ষর করেছি। যারা জুলাই চেতনার পরিপন্থি কাজে থাকবে তারা ইনশাআল্লাহ জনগণের কাছে নিগৃহীত হবে। জুলাইয়ের প্রেক্ষাপটেই এত আয়োজন। তাই গণভোট আগে না করলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’

 

এর আগে আজ আটটি দল আলাদাভাবে সিইসিকে স্মারকলিপি দিয়েছে। তাদের দাবির মধ্যে অন্যতম হলো- নভেম্বরে গণভোট, সরকার ঘোষিত আরপিও বহাল রাখা, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি