৬ মে ২০২৬

গণপরিবহন ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গণপরিবহন ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে
বাংলাপ্রেস ডেস্ক: লকডাউনের চলমান পরিস্থিতি আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫ মে মধ্যরাত পর্যন্ত বর্তমান অবস্থায় চলবে। দোকানপাটসহ ব্যক্তিগত গাড়ি-ঘোড়া চলাচল করবে। কিন্তু গণপরিবহন ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে এখনো স্বস্তির জায়গায় নেই। তাই এই মুহূর্তে খুব কঠোর বা একেবারে খোলামেলা, কোন দিকেই যেতে পারছে না সরকার। তাই বর্তমানে দোকানপাট খোলা রাখে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আরও এক সপ্তাহ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। আজকের বৈঠকে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লিখিত সিদ্ধান্তের ব্যতিক্রম না হলে বিকেলের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি