১০ মে ২০২৬

গণঅভ্যুত্থানে আমরা আরেকটি সুযোগ পেয়েছি: নোয়াখালীতে নূর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গণঅভ্যুত্থানে আমরা আরেকটি সুযোগ পেয়েছি: নোয়াখালীতে নূর
নোয়াখালী প্রতিনিধি: গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আরেকটি সুযোগ পেয়েছি বলে মন্তব্য করেছেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। শনিবার (২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের গণসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। দেশের রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি পায়নি দেশের জনগণ। এরশাদের সামরিক শাসনের পতনের পরে আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারি নাই। নূর বলেন, আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করিনা। আমরা সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলতে চাই। সেখানে মারামারি হানাহানি থাকবেনা। সেখানে থাকবে সহনশীলতা এবং সম্প্রীতির রাজনীতি। রাজনীতির মাধ্যমে জনপথ হবে শান্তির জনপথ। এ সময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন,কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আহমেদ প্রমূখ। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি