৯ আগস্ট ২০২৬

গণমাধ্যমের সংবাদে নতুন রিক্সা পেল ভবানীগঞ্জের ইয়াছিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গণমাধ্যমের সংবাদে নতুন রিক্সা পেল ভবানীগঞ্জের ইয়াছিন
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: পরিবারের হাল ধরতে কিশোর ইয়াছিন (১৩) অটোরিকশার প্যাডালে পা রেখেছে দেড় মাস আগে। রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কৌশলে তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় যাত্রীবেশে অচেনা দুই ব্যক্তি। এতে যেন ইয়াছিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার কান্নায় চোখের কোণে জল আসে উপস্থিত অনেকের। ইয়াছিনের চারপাশ তখন অন্ধকার। ওইদিন লক্ষ্মীপুরে অটোরিকশা চুরি, থামছে না ইয়াছিনের কান্না’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। কয়েকটি গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়। এরপর দেশ-বিদেশ থেকে অনেকেই ফোন করে ইয়াসিনের খোঁজখবর নেয়। লক্ষ্মীপুরে সেই ইয়াছিন অটোরিকশা উপহার পেয়েছে। ঢাকার বেসরকারি সংস্থা প্রজেক্টস ফর হিউম্যানিটি (পি ফর এইচ) উদ্যোগে তাঁকে নতুন রিকশা কিনে দেওয়া হয়েছে। কালের কণ্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের মাধ্যমে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রিকশাটি হন্তান্তর করা হয়। সেই কান্না থেমে এবার মুখে হাসি ফুটেছে কিশোর ইয়াসিনের মুখে। এ যেন অন্ধকারের মধ্যে একটি আলোর মশাল। নতুন অটোরিকশা পেয়ে খুশি ইয়াসিনের পরিবারও। রিকশা পেয়ে ইয়াছিন বলে, ‘আমি খুব খুশি। এখন থেকে আমিই এই রিকশার মালিক। রিকশা চালিয়ে মা-বোনদের মুখে এবার খাবার তুলে দিতে পারব।’ রিকশা হস্তান্তরের সময় লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতাহের আলী ও ইয়াসিনের মা ফেন্সি আক্তার, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন রাফি, রুবেল হোসেন ও জুনাইদ আল হাবিব। ইয়াছিনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে। রিকশা পেয়ে ইয়াছিনের মা ফেন্সি আক্তার বলেন, ‘আমরা অসহায়। অভাবের কোনো মতো খেয়ে না খেয়ে বেঁচে আছি। ছেলেকেও লেখাপড়া করাতে পারিনি। এখন বেঁচে থাকার একটা অবলম্বন হলো। এ জন্য সাংবাদিক ও রিকশাদানকারী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি