৭ মে ২০২৬

গণমাধ্যমে ভিসা নীতি আরোপ বাক স্বাধীনতায় হস্তক্ষেপ : শাহরিয়ার আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গণমাধ্যমে ভিসা নীতি আরোপ বাক স্বাধীনতায় হস্তক্ষেপ : শাহরিয়ার আলম
বাংলাপ্রেস ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন-গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আরোপ করা হলে তা বাক স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করে বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, ভিসা বিধিনিষেধ নিয়ে রাজনীতিবিদ কিংবা সাধারণ মানুষ কারোরই দুশ্চিন্তার কিছু নেই। কাদের ওপর আরোপ করা হলে তা জানার চেষ্টা করবে সরকার। প্রক্রিয়ার ব্যত্যয় হলে মার্কিন দূতাবাস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, চিঠি পাঠানো কিংবা রাষ্ট্রদূতের সাথে আলোচনা করার জন্য সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশও বিবেচনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি