৫ মে ২০২৬

গণফোরামের কমিটিতে নেই সুব্রত-মন্টু-সাইয়িদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গণফোরামের কমিটিতে নেই সুব্রত-মন্টু-সাইয়িদ

বাংলাপ্রেস ডেস্ক: গণফোরামের ৭২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সেখানে স্থান পাননি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ আরো কিছু নেতা। বৃহস্পতিবার (১২ মার্চ) ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। দলটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, এখন নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই কাউন্সিল করা হবে। এর আগে, গত ৭ মার্চ ড. কামাল হোসেনকে না জানিয়ে সভা করায় তাদের পদ-পদবির বাহিরে রাখা হয়েছে বলে জানা গেছে।

রেজা কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে আরো ৭০ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এই সদস্যদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মোকাব্বির খান এমপি, আ ও ম শফিক উল্লাহ, আবদুল আজিজ, মহসিন রশীদ প্রমুখ।

গণফোরামের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা: ড. কামাল হোসেনকে সভাপতি ও রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে গণফোরামের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নব-গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- মোকাব্বির খান, আওম শফিক উল্লাহ, আব্দুল আজিজ, মহসিন রশীদ, এএইচএম খালেকুজ্জামান, শান্তিপদ ঘোষ, জানে আলম, সগির আনোয়ার, সুরাইয়া বেগম, সেলিম আকবর, মোশতাক আহমেদ, ড. মাহবুব হোসেন, ড. শাহজাহান, আবদুর রহমান জাহাঙ্গীর, মেসবাহউদ্দীন আহমেদ, ডা. মিজানুর রহমান, এনামুল হক (যুক্তরাজ্য), ফরিদা ইয়াছমীন, মুজিবুল হক, মীর্জা হাসান, আইয়ুব করম আলী, হিরণ কুমার দাস মিঠু, আনসার খান, মো. ইসমাইল, এম শফিউর রহমান খান বাচ্চু, রবিউল ইসলাম তরফদার রবিন, আবুল কালাম আজাদ ছোটন, রতন ব্যানার্জী, আবুল হোসেন জীবন, হারুনুর রশিদ তালুকদার, এসএম শাফি মাহমুদ, লিংকন চৌধুরী, আমজাদ হোসেন চৌধুরী।

ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন চুন্ন, আমিরুল ইসলাম, ডা. ইকরাম মো. ইসহাক, প্রিন্সিপাল আবদুল আজিজ, মোশারফ হোসেন তালুকদার, মিজানুর রহমান, ডা. খলিলুর রহমান, আনোয়ার হোসেন মহব্বত খান, নীলিমা বড়ুয়া, বাবুল কান্তি মজুমদার, মোহাম্মদ আলী লাল, ডা. জাহাঙ্গীর আলম, আব্দুর রশিদ মাখন, মহিউদ্দিন মাস্টার, মোমেনা আহমেদ মুমু, গীতা সেন, সাগরিকা ভদ্র, মামুনুর রহমান, ময়নুল ইসলাম রাজা, মতিয়ার রহমান খান, আজিজুর রহমান মজনু, রোজিনা চৌধুরী, নিলুফার ইয়াছমিন, শাপলা সায়ফুল আলম, দুলাল আব্দুল ওয়াহাব, মো. জাহাঙ্গীর হাসান, মো. আবু কায়ছার, সিএ আলী নূর খান বাবুল, মাহফুজ আকরাম, মো. লিয়াকত আলী, চৌধুরী আব্দুল হাকিম, মিয়া শাহ মো. নুরুজ্জামান, তওফিকুল ইসলাম পলাশ, শরিফুল ইসলাম সজল ও মো. জহিরুল ইসলাম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি