গণফোরাম নেতা মোকাব্বির খানও শপথ নেবে
জাতীয় ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খানও শপথ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার বিকালে তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের কলেজ রোডের একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সিলেট-২ আসনে সূর্য প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান বলেন, আমার দল শেষ পর্যন্ত একটি সিদ্ধান্ত দিয়েছে যে বিশ্বনাথ ও ওসমানীনগরের জনগণ যারা আমাকে ভোট দিয়েছেন তারা যদি চায় তাহলে আপনি শপথ গ্রহণ করে প্রতিনিধিত্ব করতে পারবেন। তাই আমি জাতীয় সংসদে এই আসনের জনগণের কথা বলতে শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, আমি সংসদে গিয়ে প্রথমেই অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দাবি উপস্থাপন করবো। পাশাপাশি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোজের ব্যাপারেও একটি তদন্ত কমিটি ঘটনের দাবি রাখবো। জাতীয় সংসদের স্পিকার সময় দিলেই তিনি শপথ গ্রহণ করবেন। এতে কোনো প্রকার সন্দেহ নেই।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি