১২ আগস্ট ২০২৬

গণ সাহায্য সংস্থার কার্যক্রম নেই, দাতাদের অর্থ আত্মসাতের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গণ সাহায্য সংস্থার কার্যক্রম নেই, দাতাদের অর্থ  আত্মসাতের অভিযোগ

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : গণ সাহায্য সংস্থার বর্তমানে কোন কার্যক্রম নেই। দেশের বিভিন্ন প্রান্তে নির্মিত স্কুলগুলো বন্ধ। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

সূত্রমতে গণ সাহায্য সংস্থা নামে একটি এনজিও দাতাদের আর্থিক সাহায্য নিয়ে দেশে অঞ্চল ভিত্তিক স্কুলে শিক্ষা কার্যক্রম আরম্ভ করে। শুরুতে এই এনজিওর কার্যক্রমে তৎপরতা দেখা গেলেও বর্তমানে তাদের কোথাও কোন কার্যক্রম নেই। কোটি কোটি টাকায় নির্মিত অবকাঠামোগুলো দখলদারদের কবলে।

ময়মনসিং, খুলনা, সৈয়দপুর, পঞ্চগড়ে আঞ্চলিক অফিস রয়েছে। এই অফিসগুলোর আওতায় গ্রাম অঞ্চলে শতাধিক স্কুল নির্মাণ করা হয়। নির্মিত স্কুলগুলোতে কোন শিক্ষা কার্যক্রম না থাকায় মাদকসহ নানা অনৈতিক কাজের অভয়াশ্রম এ পরিণত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মি জানান, কাতার কাউন্ডেশন এর কাছ থেকে দেশে বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনার ব্যায় দেখিয়ে প্রথম দিকে প্রায় ১০৬ কোটি টাকা অনুদান নিয়ে বিভিন্ন জায়গায় স্কুল নির্মাণ করে। আঞ্চলিক অফিসগুলোর মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে।

২০১৭ সাল পর্যন্ত দায়সারাভাবে এর কার্যক্রম চললেও এখন তা বন্ধ আছে। নিয়মনীতির তোয়াক্কা না করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। অনেক শিক্ষক এখনও তাদের বেতন পাননি। নতুনভাবে আবার ভূয়া কার্যক্রম দেখিয়ে বিদেশ থেকে টাকা আনার প্রক্রিয়া চালাচ্ছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় শিক্ষা প্রকল্পের জন্য জোড় তদবির চালাচ্ছে সংস্থাটি।

গণ সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক ড. মাহমুদ হাসান এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি এ বিষয়ে কোন প্রশ্নের উত্তর দিতে পারবেনা বলে জানান এ প্রতিবেদককে। সচেতন মহলের দাবী সঠিক ভাবে তদন্ত করলে এই এনজিওর ভূয়া কার্যক্রম দেখিয়ে টাকা আত্মসাতের হিসাব পাওয়া যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি