৪ মে ২০২৬

গম্ভীর নীরবতাই বেশি জোরালো শোনায়: শাকিব খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পিএম
গম্ভীর নীরবতাই বেশি জোরালো শোনায়: শাকিব খান

বাংলাপ্রেস ডেস্ক:   ঢালিউড অভিনেতা শাকিব খান আবারও নতুন লুকে ধরা দিয়েছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়েন। বর্তমানে তিনি যা করছেন, সেটাই যেন মুহূর্তে নেটদুনিয়ায় আলোচনায় পরিণত হচ্ছে। বিশেষ করে তার নতুন লুকগুলো বেশ ভাইরাল হয়ে পড়ে। এমন আবহে বুধবার রাতে নতুন এক অবতারে ধরা দিলেন কিং খান। এ সময় সরগরম সিনেমাপাড়া।

গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি করপোরেট শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানে এই নতুন লুক তথা এই সাদা কোটিতেই ধরা দেন নায়ক। সেখানে বরবাদ সিনেমার জনপ্রিয় সংলাপ ‘জিল্লু মাল দে’ বলে দর্শকদেরও মাতান। অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের আমূল পরিবর্তন এবং আগামী দিনের পরিকল্পনার কথা জানালেন শাকিব খান। শুধু সিনেমাতে নয়, রিয়েল লাইফে আমার চারপাশে অনেক জিল্লু আছে, যারা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে বলেও জানান অভিনেতা।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে আভিজাত্যপূর্ণ এক লুকে দেখা যায় শাকিব খানকে। তার পরনে ছিল ধবধবে সাদা রঙের একটি রাজকীয় শেরওয়ানি, স্টাইল কোটি এবং ম্যাচিং প্যান্ট। কোটির কলার ও হাতায় সোনালি সুতার নিখুঁত কারুকাজ তার লুকে যোগ করেছে আভিজাত্যের নতুনমাত্রা। চোখে স্টাইলিশ সানগ্লাস আর সুবিন্যস্ত চুল ও দাড়িতে শাকিব খান যেন প্রকৃত অর্থেই এক ‘প্রিন্স’ হিসেবে ধরা দিয়েছেন। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, এক গভীর অর্থবহ বার্তা। যন্ত্রণার চিৎকারের চেয়ে গম্ভীর নীরবতা অনেক বেশি জোরালো শোনায়।

শাকিবের সেই পোস্টের মন্তব্যের ঘরে বয়ে যাচ্ছে প্রশংসার বন্যা। এক নেটিজেন লিখেছেন— মেগাস্টার রাজার মতো ছিলেন, আছেন এবং থাকবেন। প্রিন্স -এর জন্য শুভকামনা। আরেক নেটিজেন লিখেছেন— শহর জানবে, প্রিন্স আসছে; ভয়ে কাঁপবে সব দালাল। অন্য আরেক নেটিজেন লিখেছেন— আগুন রে আগুন।

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যাপক আলোচনায় আছেন। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিতে তাকে একজন দেশপ্রেমিক চরিত্রে দেখা যাবে, যিনি একাই লড়বেন দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে। ছবিটি এই ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে পরিচালক আবু হায়াত মাহমুদের আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং শুটিংয়ের প্রথম দিনই শাকিবের সম্পূর্ণ নতুন একটি লুক প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি