৫ মে ২০২৬

গল্পের প্রয়োজনে নগ্ন হতেও আপত্তি নেই !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গল্পের প্রয়োজনে নগ্ন হতেও আপত্তি নেই !
বাংলাপ্রেস ডেস্ক: বরাবরই সাহসী তিনি। যেমন মুখের কথায় তেমনি পোশাক ও চলাফেরায়। প্রথা ভাঙেন, নিজের মতো করে চলবেন বলে। অভিনয়ে তিনি জাদু ছড়াতে পারেন। তিনিই হচ্ছেন পাওলি দাম। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় জীবনের শুরুতেই শ্রীলঙ্কাবাসী এক পরিচালকের সিনেমা ‘ছত্রাক’-এ অভিনয় করার সুযোগ পান পাওলি। ২০১১ সালে মুক্তি পেয়েছিল। সেই ছবি কান চলচ্চিত্র উৎসব থেকে টরেন্টো চলচ্চিত্র উৎসব- একাধিক দেশে স্বীকৃতি পায়। পাওলির নগ্নতা এবং শারীরিক সম্পর্কের চিত্রায়ন নিয়ে বিতর্কের ঝড় ওঠে পশ্চিম বাংলায়। বাংলা সিনেমার ক্ষেত্রে ওই দৃশ্য ছিল অত্যন্ত সাহসী পদক্ষেপ। সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠলে তিনি বলেন, গল্পের প্রয়োজনে বারবার এমন চরিত্র করবেন তিনি। নগ্ন হতেও তার আপত্তি নেই। পাওলি বলেন, যদি বুঝি, সেই চরিত্রটির জন্য আমার মন, আত্মা এবং শরীর একই জায়গায় এসে মিলেছে, তবে অবশ্যই করবো। যেকোনো চরিত্রের জন্য এটা গুরুত্বপূর্ণ। নিজেকে নিজের কাছে এবং ওই চরিত্রের কাছে সমর্পণ করে দিই আমি। যদি সেরকম চরিত্রে অভিনয় করার সুযোগ আসে, যেখানে এসব কিছু ঘটবে, তা হলে নগ্নতা নিয়ে কোনো অসুবিধা নেই। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি