৯ আগস্ট ২০২৬

ঘুমিয়ে হাঁটেন ইলিয়ানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঘুমিয়ে হাঁটেন ইলিয়ানা

বিনোদন ডেস্ক : বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ নাকি ইদানীং ঘুমের মধ্যেও হাঁটছেন। সম্প্রতি সাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের এমনটাই জানিয়েছেন ইলিয়েনা। এক টুইটে তিনি লিখেছেন, আমি প্রায় নিশ্চিত যে, ঘুমের মধ্যে হেঁটেছি। সম্ভবত, হতে পারে। তাছাড়া ঘুম থেকে ওঠার পর আমার পা ফোলা ও ক্ষত চিহ্ন এলো কোথা থেকে।’

ভক্তরা প্রিয় তারকার এমন অভিজ্ঞতা শুনে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি এ অভিনেত্রীকে নানা পরামর্শও দিয়েছেন তারা। এক ভক্ত বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাকে বাসায় ক্যামেরা সেট করতে বলেন। অন্য এক ভক্ত বলেন, ‘আপনি কি ঘুম থেকে ভিন্ন জায়গায় উঠেছেন, যদি তা না হয় এটি স্লিপ ওয়াক নয়। বিষয়টি ভূতুরে কোন ঘটনাও হতে পারে।’

আগামী নভেম্বরে ইলিয়েনা অভিনীত ‘পাগলপান্তি’ ছবিটি মুক্তির কথা রয়েছে। আনীজ বাজমি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন— অনিল কাপুর, জন আব্রাহাম, সৌরভ শুক্লাআরশাদ ওয়ার্সি, পুলকিত সম্রাট, কৃতি খারবান্দা, উর্বশী রাউটেলা প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি