৯ আগস্ট ২০২৬

ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হেরে গেল আর্সেনাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হেরে গেল আর্সেনাল

বাংলাপ্রেস ডেস্ক:  এমিরেটস কাপের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জয় ছিনিয়ে নেয় জার্মান ক্লাবটি।

এর আগে আরেক প্রীতি ম্যাচে রিয়াল বেতিসের কাছে হারের পর এটি গানার্সদের টানা দ্বিতীয় হার।

ম্যাচের শুরুতেই আর্সেনালের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নেয় ডর্টমুন্ড। খেলার মাত্র ৭ মিনিটের মাথায় ফেলিক্স এনমেচার সহায়তায় গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে নেন সামুয়েলে ইনাচো। 

এরপর ম্যাচের ২৯ মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন কনস্টান্টিনোস কারেসাস।

প্রথমার্ধের খেলা শেষে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আর্সেনাল। ৫৪ মিনিটে ক্রিস্টোস জলিসের পাস থেকে গোল করে গানার্সদের ব্যবধান কমান ইথান নওয়ানেরি। তবে এর ঠিক চার মিনিট পরেই (৫৮ মিনিটে) কর্নার থেকে বল পেয়ে ডর্টমুন্ডের হয়ে তৃতীয় গোলটি করেন জোয়ান গাদৌ।

ম্যাচের ৬৯ মিনিটে ভিক্টর গিওকারেস পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে আবারো ম্যাচে ফেরানোর আশা জাগালেও শেষ রক্ষা হয়নি।

ম্যাচের আগে আর্সেনাল সমর্থকরা তাদের নতুন সাইনিং ব্রুনো গিমারায়েসকে মাঠে স্বাগত জানায়। এই হারের ধাক্কা সামলে আগামী রবিবার ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে কমিউনিটি শিল্ড ম্যাচের প্রস্তুতি নিতে হবে মিকেল আর্তেতার শিষ্যদের।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি