৪ মে ২০২৬

ঘরে তৈরি করুন মজাদার ‘বিফ নাগেটস’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঘরে তৈরি করুন মজাদার ‘বিফ নাগেটস’

জীবনযাপন ডেস্ক: বর্তমান সময়ে 'বিফ নাগেটস' অনেকেরই পছন্দ। মুখরোচক খাবার বিফ নাগেটস টিফিনে কিংবা বিকেলের নাস্তায় রাখতে পারেন সহজেই। ছোট বড় সবার প্রিয় এই খাবারটির রেসিপি চলুন জেনে নেওয়া যাক-

উপকরণ: গরুর মাংসের মিহি কিমা দুই কাপ, পেঁয়াজ কিমা এক টেবিল চামচ, আদা কিমা এক চা-চামচ, সয়াসস এক টেবিল-চামচ, লালমরিচ গুঁড়া এক চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া এক চা-চামচ, কর্নফ্লাওয়ার আধা কাপ, লবণ স্বাদমতো, বেকিং পাউডার এক চা-চামচ, টমেটো সস দুই টেবিল-চামচ, ডিম পাঁচটি, সয়াবিন তেল দুই টেবিল-চামচ, লেবুর রস এক টেবিল-চামচ, ব্রেডক্রাম এক কাপ, তেল ভাজার জন্য, ময়দা তিন টেবিল-চামচ।

প্রণালি: মাংসের কিমা, পেঁয়াজ, আদা, গোলমরিচ, সয়াসস, লবণ, ৩টি ডিম, লেবুর রস, টমেটো সস, লালমরিচ ও গোলমরিচ গুঁড়া, দুই টেবিল-চামচ তেল, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে স্টিলের অথবা অ্যালুমিনিয়াম ডিশে তেল লাগিয়ে মাখানো মাংস এক ইঞ্চি পরিমাণ পুরু রেখে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে।ফুটন্ত পানির হাঁড়ির ওপরে ডিশ রেখে ঢাকনা দিয়ে ঢেকে ২৫-৩০ মিনিট স্টিমে রাখতে হবে। মাংস কাটার মতো শক্ত হলে চুলা থেকে নামিয়ে পছন্দমতো ডিজাইন করে কাটতে হবে। দুটি ডিম ফেটিয়ে ময়দা মিশিয়ে নিয়ে নাগেটস ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রামে মিশয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ডুবোতেলে ভাজতে হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি