১৯ জুন ২০২৬

গায়িকার মাথায় ঢালা হলো বালতি ভর্তি টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গায়িকার মাথায় ঢালা হলো বালতি ভর্তি টাকা

বাংলাপ্রেস ডেস্ক: প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের নানা রকম উন্মাদনা দেখা যায়। সম্প্রতি গান পরিবেশন করতে গিয়ে তেমনই এক ভক্তের দেখা পেলেন গায়িকা উর্বশী রাড্ডিয়া।

করোনা মহামারির পর আবারো সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। শিল্পীরাও ধীরে ধীরে মঞ্চে গান পরিবেশন শুরু করেছেন। তেমনই এক কনসার্টে গান গাইছিলেন জনপ্রিয় গুজরাটি শিল্পী উর্বশী। আর প্রিয় শিল্পীর গানে মুগ্ধ হয়ে তার মাথায় বালতি ভর্তি টাকা ঢালতে শুরু করেন এক ভক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন উর্বশী। আর এক ভক্ত বালতিতে করে টাকা তার মাথায় ঢেলে দিচ্ছেন। শুধু তাই নয়, আবার তাকে কয়েকজন টাকাও ছুড়ে দিচ্ছেন। বিষয়টিতে ভীষণ অবাক হন এই শিল্পী। তবে গান পরিবেশন চালিয়ে যান।

জানা গেছে, অনুষ্ঠানে গিয়ে ভক্তদের কাছ থেকে টাকা পাওয়ার বিষয়টি উর্বশীর কাছে নতুন নয়। অনুষ্ঠান শেষে এই টাকা গুছিয়ে নেন তিনি। পরবর্তী সময়ে সেটি কোনো দুস্থ মেয়ের বিয়েতে দান করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি