৫ মে ২০২৬

গার্মেন্টস ও অন্যন্য শিল্পকারখানা খুললেই আইনানুগ ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গার্মেন্টস ও অন্যন্য শিল্পকারখানা খুললেই আইনানুগ ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের মাঝে কেউ গার্মেন্টস ও অন্যন্য শিল্পকারখানা খুললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের পর গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে, যা আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত থাকবে। বিধিনিষেধের মধ্যেও বেশ কিছু শিল্পকারখানা চালু রয়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, কেউ খুলে থাকলে তা যদি প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি