৫ মে ২০২৬

গাঁটছড়া বাঁধলেন রণবীর-আলিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গাঁটছড়া বাঁধলেন রণবীর-আলিয়া
বাংলাপ্রেস ডেস্ক: অপেক্ষার পালা শেষ। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বাংলা নববর্ষের দিনে দুই পরিবারের উপস্থিতিতে সাত পাকে ঘুরলেন তারা। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। বিদেশ থেকেও রণবীর আলিয়ার বিয়েতে অতিথি হয়ে এসেছেন অনেকেই। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পোশাকের রঙ ছিল হালকা গোলাপি। অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, রণলিয়ার বিয়েতে নাকি এলাহি খানাপিনার আয়োজন রাখা হয়েছে। আমিষ ছাড়াও আছে নানা পদের নিরামিষ খাবার। আলিয়া আমিষ খান না বলেই রাখা হয়েছে নিরামিষ খাবার। সকাল থেকেই ‘বাস্তু’ অ্যাপার্টমেন্টের সামনে ছিল পাপারাজ্জিদের ভিড়। যদিও এক ঝলকের জন্য নবদম্পতিকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। বলিপাড়ায় ফিসফাস, ২২ কোটি টাকার বিনিময়ে বিয়ের ছবি ও ভিডিও স্বত্ব বিক্রি করে দিয়েছেন রণলিয়া। আগেই জানা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর-আলিয়া। যদিও নবদম্পতির শুটিংয়ের ব্যস্ততার জন্য সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন তারা। তবে মে মাসের শুরুতেই দুবাই পৌঁছাবেন আলিয়া ভাট। নিজের ফুটবল টিমের সঙ্গে মরুশহরে থাকবেন রণবীরও। সেখানেই এক সপ্তাহ মধুচন্দ্রিমা কাটাবেন টিনসেল টাউনের সবচেয়ে আলোচিত কাপল। এদিকে, বিয়ের আগে গতকাল অনুষ্ঠিত হয় রণবীর-আলিয়ার মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান। সেখানে মূলত কাপুর পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। ছিলেন কাপুর পরিবারের সদস্য কারিনা কাপুর, কারিশমা কাপুর। রণবীর-আলিয়া ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান। গত বছর বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এ ছাড়া রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর মারা যাওয়াতে তাদের বিয়ে পিছিয়েছে বলেও গুঞ্জন চাউর হয়েছিল। সব বাধা কাটিয়ে আজ সাতপাকে বাঁধা পড়লেন এই আলোচিত প্রেমিক যুগল। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি