৫ মে ২০২৬

গাঁজার শ্রেণি পুনর্নির্ধারণের প্রক্রিয়া দ্রুত করতে ট্রাম্পের নির্বাহী আদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
গাঁজার শ্রেণি পুনর্নির্ধারণের প্রক্রিয়া দ্রুত করতে ট্রাম্পের নির্বাহী আদেশ

আবু সাবেত: গাঁজার শ্রেণি পরিবর্তনের প্রক্রিয়া দ্রুত করতে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের মাধ্যমে গাঁজার সবচেয়ে কঠোর তালিকা ‘স্কেজিউল–১’ থেকে অপেক্ষাকৃত কম কঠোর ‘স্কেজিউল–৩’-এ পুনঃশ্রেণিভুক্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। সরকারের ভাষ্য অনুযায়ী এর মূল লক্ষ্য চিকিৎসা–সংক্রান্ত গাঁজা গবেষণা সম্প্রসারণ করা।
নির্বাহী আদেশে অ্যাটর্নি জেনারেলকে শ্রেণি পরিবর্তনের প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাইডেন প্রশাসন এই প্রক্রিয়া শুরু করলেও ট্রাম্প দায়িত্ব নেওয়ার সময় তা অসম্পূর্ণ ছিল। আগস্টে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আগের জায়গা থেকেই কাজটি শেষ করতে প্রস্তুত।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রেস ব্রিফিংয়ে বলেন, আজ প্রেসিডেন্ট যে নির্বাহী আদেশে সই করছেন, তার লক্ষ্য চিকিৎসা–সংক্রান্ত গাঁজা ও সিবিডি (ক্যানাবিডিওল) নিয়ে গবেষণা বাড়ানো। প্রেসিডেন্ট সম্ভাব্য চিকিৎসাগত উপকারের দিকেই বেশি মনোযোগী এবং তিনি একটি বাস্তবসম্মত পদ্ধতির নির্দেশ দিয়েছেন, যাতে রোগী ও চিকিৎসকদের জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এটাই প্রধান লক্ষ্য।
ওভাল অফিসে ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, আমি জোর দিয়ে বলতে চাই, আজ যে আদেশে সই করছি তা কোনোভাবেই মারিজুয়ানাকে বৈধতা দেয় না বা বিনোদনমূলক মাদক হিসেবে এর ব্যবহার অনুমোদন করে না।
তিনি বিনোদনমূলক ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করেন। ট্রাম্প বলেন, অপব্যবহার হলে শক্তিশালী নিয়ন্ত্রিত মাদক কখনোই নিরাপদ নয় বিশেষ করে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাদকের ক্ষেত্রে তা খুবই খারাপ।” তিনি যোগ করেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া চিকিৎসাগত কারণে না হলে ব্যবহার করবেন না। একই সঙ্গে তথ্য–প্রমাণ সরকারকে স্বীকার করতে বাধ্য করে যে, সতর্কভাবে ব্যবহৃত হলে চিকিৎসায় গাঁজার  বৈধ প্রয়োগ থাকতে পারে।
ট্রাম্প জানান, জনমত জরিপে দেখা গেছে বেশির ভাগ মানুষ গাঁজার শ্রেণি পরিবর্তনের পক্ষে।
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত পদার্থ আইন অনুযায়ী, ‘স্কেজিউল–১’ তালিকাভুক্ত পদার্থের কোনো স্বীকৃত চিকিৎসাগত ব্যবহার নেই বলে ধরা হয়। আর ‘স্কেজিউল–৩’ পদার্থের ক্ষেত্রে শারীরিক ও মানসিক নির্ভরতার ঝুঁকি ‘মাঝারি থেকে কম’ বলে বিবেচিত।
প্রশাসনের কর্মকর্তারা জানান, ২০২৩ সালে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস)–এর পর্যালোচনায় দেখা যায় দেশজুড়ে ৩০ হাজারের বেশি লাইসেন্সপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী অন্তত ১৫টি রোগে ৬০ লাখের বেশি নিবন্ধিত রোগীকে চিকিৎসা সংক্রান্ত গাঁজা ব্যবহারের পরামর্শ দিতে পেরেছেন।
বৃহস্পতিবার চিকিৎসকদের সঙ্গে নিয়ে ট্রাম্প এই পুনঃশ্রেণিবিন্যাসকে স্বাগত জানান।ডানা-ফারবার ক্যান্সার ইনস্টিটিউট–এর ক্যানসার মনোরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা গাঁজা গবেষক ইলানা ব্রাউন বলেন, ক্যানসার চিকিৎসার সময় উদ্বেগ নিয়ন্ত্রণে নন-অ্যাডিকটিভ উপাদান হিসেবে ক্যানাবিসের ভূমিকা থাকতে পারে।
ব্রাউন বলেন, শ্রেণি পরিবর্তনের ফলে ডোজ, নিরাপত্তা ও কারা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন এসব বিষয়ে কঠোরভাবে গবেষণা করা সম্ভব হবে। এই গবেষণা দেখায়, ফেডারেল বিনিয়োগ মানুষকে শুধু দীর্ঘায়ু নয়, উন্নত জীবনযাপনে সহায়তা করতে পারে।
প্রেস ব্রিফিংয়ে জাতীয় মাদক অপব্যবহার ইনস্টিটিউট–এর পরিচালক নোরা ভলকাওও সিদ্ধান্তটির পক্ষে কথা বলেন। তিনি বলেন, গবেষণার সুযোগ ও রোগীদের অভিজ্ঞতার দিকে চোখ বন্ধ রাখা যায় না কারও কারও ক্ষেত্রে ক্যানাবিস তাদের সমস্যার সমাধান দিতে পারে। তাই আমাদের গবেষণা করতেই হবে।
এই নির্বাহী আদেশ মারিজুয়ানার বিনোদনমূলক ব্যবহার বা ফৌজদারি শাস্তির ওপর কোনো প্রভাব ফেলবে না। তবে ‘স্কেজিউল–৩’-এ স্থানান্তর হলে গাঁজার সংক্রান্ত ব্যবসাগুলো বার্ষিক ফেডারেল করের ক্ষেত্রে ব্যয় ছাড় বা কর–ক্রেডিট সুবিধা পেতে পারে যা ‘স্কেজিউল–১’ ও ‘স্কেজিউল–২’ পদার্থের ব্যবসার ক্ষেত্রে অনুমোদিত নয়।
প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, ট্রাম্প ভবিষ্যতে গাঁজার বিনোদনমূলক ব্যবহার সম্প্রসারণ বিবেচনা করছেন কি না সে বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি