গাংনীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাব্বী আহমেদ, মেহেরপুর থেকে : মেহেরপুরের গাংনীতে মাদক বিক্রির টাকা, ইয়াবা ও গাঁজা সহ আবুল কালাম আজাদ (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার তেরাইল ওলিনগর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব ৬ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ টিম।
আবুল কালাম আজাদ তেরাইল ওলিনগর পাড়ার সুলতান হোসেনের ছেলে। র্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার ডিএডি হাদিয়ার রহমান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক ইফতেখার মো: হুমাইয়ার জানান, মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ তার নিজ বাড়িতে ইয়াবা গাঁজা ও মাদক বিক্রয়ের টাকা নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে নগদ ২লক্ষ ১৪ হাজার ৫শ’ টাকা,৮পিচ ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা ও মাদক সহ আবুল কালামের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান,মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদকে মেহেরপুরের আদালতে প্রেরণের প্রস্তুুতি চলছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি