গাংনীতে নৌকার প্রার্থী এমএ খালেক সরকারের উন্নয়ন এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন

মেহেরপুর থেকে: বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাইলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমএ খালেক। গতকাল রোববার সন্ধ্যায় গাংনী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতিবিনিময়ে তিনি সরকারের উন্নয়ন অর্জন তুলে ধরে সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী প্রেস ক্লাব সভাপতি রমজান আলী। সাংবাদিকরা সমাজ, রাষ্ট্র ও সরকারকে সোজা পথ দেখায় উল্লেখ করে এমএ খালেক বক্তৃতায় বলেন, সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ির সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে মর্যাদার আসনে বসাতে সক্ষম হয়েছেন। দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অর্থনৈতিক উন্নয়ন সম্মৃদ্ধ শান্তির দেশ হতে যাচ্ছে আজকের এই বাংলাদেশ। এর পেছনে দেশের সাংবাদিক সমাজ ও মিডিয়ার অগ্রণী গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। সেই অবস্থান থেকেই উন্নয়ন-অগ্রগতি ধরে রাখতে এলাকার সকলের সহযোগিতার জন্য সাংবাদিকদের মাধ্যমে বার্তা প্রেরণ করেন তিনি।চেয়ারম্যান পদে বিজয়ী হলে, শিক্ষা, স্বাস্থ্যসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দিয়ে জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, চেয়ারে না থাকলে অনেক কিছুই করা সম্ভব হয় না। দল মনোনয়ন দিয়ে আমাকে সেই পথ সুগম করে দিয়েছে। তাই নির্বাচিত হয়ে এলাকার মানুষের আশা আকাংখা পূরুণ করতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাংনী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌলা রেজাসহ সাংবাদিকবৃন্দ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডিস মালিক সমিতি সভাপতি আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, আ.লীগ নেতা মেহেদি হাসান ও ওয়ার্ড কাউন্সিলর মিজানু রহমান। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি