৬ মে ২০২৬

গাংনীতে বিরোধপূর্ন জমি দখল ও গাছ কাটার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাংনীতে বিরোধপূর্ন জমি দখল ও গাছ কাটার অভিযোগ

রাব্বী আহমেদ, মেহেরপুর থেকে : মেহেরপুরের গাংনীর বামুন্দী ইউনিয়নের রামনগর গ্রামে বিরোধপূর্ন জমি দখল ও গাছ কর্তনের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শান্তিপূর্ন সমাধান ও নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দের।

দ্রত আইনী ব্যবস্থা না নিলে রক্তক্ষয়ী সংঘর্ষে আশংখা করছে এলাকাবাসি। রামনগর গ্রামের কালু ফরাজির ছেলে মহিরউদ্দীন,সামছুল আলম,লিয়াকত আলী গং জমির মালিক দাবি করে বলেন,১৩৯২ ও ১৩৯৬ দাগে ৩৭ শতক জমি তাদের। দীর্ঘ প্রায় ৪৬ বছর যাবৎ তাদের দখলে রয়েছে। দখলকৃত জমিতে বটগাছ,আমগাছ,কাঁঠালগাছ, নীমগাছ রয়েছে। জোর পূর্বক এলাকার প্রভাবশালী হাফিজুল ইসলাম,আখের আলী,ওমর আলী সহ তাদের লাঠিয়াল বাহিনী খোকন ও মোহাম্মদ আলী গাছ গুলো কেটে নিয়ে জমি দখলের পায়তারা করছে। জমির মালিক দাবি কারীরা আরো বলেন, উক্তজমি নিয়ে মেহেরপুর আদালতে একটি রেকর্ড কারেকশনের মামলা চলমান রয়েছে যার নং ৩১/১৮ইং। এছাড়া উক্ত জমির উপর মেহেরপুর আদালতে ১৪৪ ধারার মামলা রয়েছে যার নং ৪২/১৯ইং। জমিতে মামলা চলমান থাকার পরও জোরপূর্বক গাছ কর্তন ও জমি দখলের চেষ্টা চলছে।

১৪৪ ধারা মামলার বাদী রেজাউল হককে বৃহস্পতিবার বিকালে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে একই গ্রামের খোকন ও হাফিজুলের বিরুদ্ধে। এসময় রেজাউলকে জমি সংক্রান্ত বিষয়ে নিস্ক্রিয় থাকতে হুমকী দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া মামলায় সহযোগীতা করার কারণে স্থানীয় গ্রাম্য চিকিৎসক আব্দুল সালামকে হুমকী দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। প্রান ভয়ে তিনি পার্শবতী গ্রামে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা গেছে বড় বড় ৫ টি গাছ তড়িঘড়ি করে কর্তন করছে শ্রমিকরা।

এদিকে অভিযুক্ত হাফিজুল ইসলাম বিরোধপূর্ন ঐ জমি তাদের উল্লেখ করে বলেন,হাইকোর্টে এই জমি সংক্রান্ত একটি মামলা দায়ের করি যার নং ৬২৮৮/১৯৯১। পরবর্তীতে ২৩ আগষ্ট ১৯৯৯ সালে হাইকোর্ট আমাদের পক্ষে আদেশ দেয়। এ কারণে তারা গাছ কর্তন ও জমি দখল করেছেন। অন্যান্য অভিযোগ সত্য নয়। এতদিন গাছ কর্তন ও জমি দখল করেননী কেন জানতে চাইলে তিনি বলেন বিভিন্ন জটিলাতার কারণে সম্ভব হয়নী। বামুন্দী ইউপি সহকারী ভুমি কর্মকর্তা শাহিন উদ্দীন জানান,১৪৪ ধারা জারির আদেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গাছ কর্তন ও শান্তিপূর্ন অবস্থান নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে উভয় পক্ষকে। গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান,গাছ কর্তনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি