৬ মে ২০২৬

গাংনীতে বাসের চাকায় পিষ্ট হয়ে ভাংড়ী ব্যবসায়ী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাংনীতে বাসের চাকায় পিষ্ট হয়ে ভাংড়ী ব্যবসায়ী নিহত

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে : মেহেরপুরের গাংনীতে বাসের চাকায় পিষ্ট হয়ে সামছুল ইসলাম (৪৫) নামের এক ভাংড়ী ব্যবসায়ী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় গাংনী মহিলা কলেজ মোড়ে এ দূর্ঘটনা ঘটে। ঘটনায় বাস ও বাসের সুপারভাইজার রিপন হোসেন কে আটক করা হয়েছে।

নিহত সামছুল ইসলাম গাংনী মহিলা কলেজ পাড়ার খেদের আলীর ছেলে। স্থানীয়রা জানায়,সামছুল ইসলাম বাড়ি থেকে মটরসাইকেল যোগে গাংনী বাজারে যাওয়ার পথে মহিলা কলেজ মোড় পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী গোল্ডেন এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহি বাস পিছন থেকে চাপা দিলে সে মারাত্বক আহত হয়। আহতবস্থায় তাকে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফি ইয়াসমিন আশা তাকে মৃত ঘোষনা করেন।

গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান,ঘাতকবাসটি (গোল্ডেন এন্টারপ্রাইজের যার নং ঢাকা মেট্রো-চ ১৪-১১৬২) আটক করা হয়েছে। ঘাতক বাস চালককে আটক করার চেষ্টা চলছে। নিহতের পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি