৪ মে ২০২৬

গাংনীর সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গাংনীর সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মেহেরপুর থেকে সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে সড়ক দূর্ঘটনায় আহত কলেজ ছাত্র রিদয় হোসেন (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ( রামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রিদয় হোসেন গাংনী উপজেলার বাওট গ্রামের আনিছুর রহমানের ছেলে ও গাংনী সরকারী ডিগ্রী কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ১০ ফেব্রুয়ারী সকালের দিকে রিদয় হোসেন বামুন্দী থেকে নিজ গ্রামে যাওয়ার সময় আখের ছোঁবড়ায় পিচ্ছিল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছাতিয়ান গ্রামের মাদকাসক্ত ভুটিকে ধাক্কা দেয়। এতে ভূটি হোসেন ও রিদয় হোসেন মারাত্বক আহত হন।

আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরের দিন ভুটি হোসেন সেখানে মারা যান। কলেজ ছাত্র রিদয় হোসেনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন।চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে মারা যান। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি