৫ মে ২০২৬

গাজিপুরের ডিসিকে বেনামি চিঠি দিয়ে হুমকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাজিপুরের ডিসিকে বেনামি চিঠি দিয়ে হুমকি

গাজীপুর প্রতিনিধি : বিভিন্ন ধরনের হুমকি দিয়ে শনিবার ডাকযোগে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরকে একটি বেনামি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘শতভাগ নিরপেক্ষ হয়ে যান। আপনার সকল কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এবার কৌশল পরিবর্তন করা হয়েছে। আপনারাই টার্গেট। আগামী ৩ দিনের মধ্যে শতভাগ নিরপেক্ষতা প্রমাণ করতে না পারলে অ্যাকশন।’ আসন্ন ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে জেলা প্রশাসকের পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, স্থাবর-অস্থাবর সকল স্বার্থের উপর চরমভাবে আঘাত করা হবে।’

চিঠি পাবার পর জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠি দিয়েছেন।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘এরকম বেনামী চিঠিতে আমরা মোটেও ভীত নই। এটি ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও আইনানুগ নির্বাচন আয়োজনে গাজীপুর জেলা প্রশাসন সব আয়োজন করবে, যাতে ভোটারগণ নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি