৫ মে ২০২৬

গাজীপুরে সিনোফার্মের টিকা নেওয়ার পর অর্ধশতাধিক অসুস্থ্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গাজীপুরে সিনোফার্মের টিকা নেওয়ার পর অর্ধশতাধিক অসুস্থ্য
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তারা উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের মৌচাক ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের কর্মী। এ ঘটনার পর সেখানে টিকাদান কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) টিকার দ্বিতীয় ডোজ নিয়ে ওই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা ও কোনাবাড়ী শিল্পাঞ্চলের কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়। এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান গণমাধ্যমকে বলেন, মনস্তাত্ত্বিক কোনো কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ ও জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ওই পোশাক কারখানায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শ্রমিকদের মাঝে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়। কয়েকশ শ্রমিককে টিকা দেওয়ার ঘণ্টাখানেক পর অর্ধশতাধিক শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরে তাদের কারখানার নিজস্ব পরিবহনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। অসুস্থ শ্রমিকরা জানান, টিকা নেওয়ার ঘণ্টাখানেক পর তারা অসুস্থবোধ করেন। এরপর তারা অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বুঝতে পারেন তারা হাসপাতালের বেডে রয়েছেন। টিকা দেওয়া শুরু করার প্রায় দুই ঘণ্টা পর থেকেই টিকা নেওয়া শ্রমিকদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি