
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর : রেজিস্ট্রেশন ছাড়াই গাজীপুরের চারটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের টিকা দেওয়া হবে। রোববার সকাল থেকে শুধু এনআইডি কার্ড দেখিয়েই তারা টিকা নিতে পারবেন। শনিবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন ওই তথ্য নিশ্চিত করেছেন।
কারখানা চারটি হচ্ছে- গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড, কোনাবাড়ী এলাকায় তুসকা গ্রুপের দুটি ও ভোগড়া এলাকার রোজভ্যালী নামের একটি পোশাক তৈরি কারখানা। রোববার একযোগে এই চার কারখানার ১০ হাজার শ্রমিককে করোনার টিকা দেওয়া হবে। এ ব্যাপারে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]