৫ মে ২০২৬

গাজীপুরে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, ৩ ডাকাত আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গাজীপুরে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, ৩ ডাকাত আটক
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে টহলরত পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৩০ জুলাই) কালীগঞ্জ উপজেলার গোলাবাড়ী গ্রামের দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা রোডের মাথায় টঙ্গী-ঘোড়াশাল মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম মোল্লা জানান, ফোর্সসহ কালীগঞ্জ থানা এলাকায় মাইক্রোবাসযোগে টহলের সময় রাত সোয়া দুইটার দিকে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে ১০/১২ জনের একদল ডাকাত রাস্তার ওপর দাঁড়িয়ে পিস্তল উঁচু করে টর্চ লাইট দিয়ে টহল মাইক্রোবাসটিকে সিগন্যাল দেয়। তখন ডাকাতরা গাড়ি থেকে পুলিশ নামতে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের পিছু ধাওয়া করে তিন ডাকাতকে একটি পিস্তল ও দুটি রামদাসহ আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার আতলাপুর বেলাবো সিকদার বাড়ি এলাকার আবু বক্কর সিদ্দিক ওরফে বক্কর (২৪), নরসিংদী মাধবদী থানার ভগিররথপুর এলাকার সাইফুল ইসলাম (২৩) ও একই এলাকার আশিক মিয়া (২৭)। গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি