গাজীপুরে পোশাক কারখানায় আগুন দিয়েছেন শ্রমিকরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশনের ভবানীপুর এলাকার বিগ বস নামে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কোম্পানির গোডাউনসহ স্টক কাপড়ের গোডাউন পুড়ে যাচ্ছে। দুপুর পৌনে ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছুতে পারেনি।
স্থানীয়রা জানান, একটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসার পথে শ্রমিকরা ভাঙচুর করে। ফলে তারা ঘটনাস্থলে ঢুকতে পারেনি। দুপুর ১২টার দিকে লাগা আগুন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
সুমন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসতে গেলে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করায় তারা ফিরে গেছেন। তবে কারখানা শ্রমিকরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন।
কাশেমপুর মেট্রো থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিষয়টি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
৫৮ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আইটি ট্রেনিং সেন্টারগুলো হবে স্টার্টআপ ও কর্মসংস্থানের কেন্দ্র: আইসিটি মন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি