বাংলাপ্রেস অনলাইন: বেলা গড়ার সাথে সাথে অন্যন্য রাস্তার মত গাজীপুর চৌরাস্তায়ও ঘরমুখী মানুষের ভীর বাড়তে থাকে। ঢাকা-ময়মনসিংহ, ঢাকা- টাঙ্গাইল রোড জন সমুদ্রে পরিনত হয়।
ঢাকা-ময়মনসিংহ রোডে প্রতিটি বাসে ধারণ ক্ষমতার চেয়ে তিন গুন যাত্রি নিতে দেখা গেছে। বাস ছাড়াও গরুর ট্রাক, লেগুনা গাড়িতে জীবনের ঝুকি নিয়ে নারী-পুরুষ সকল শ্রেণির মানুষ নাড়ির টানে বাড়ীর দিকে ছুটছে।
ফিরতি পথে ঢাকা-ময়মনসিংহ রোডে চান্দনা চৌরাস্তা থেকে পোড়াবাড়ী পর্যন্ত গাড়ী পুরো জ্যামে আটকা রয়েছে।
[embed]http://www.youtube.com/watch?v=JkdXzDZ0PTo&feature=youtu.be[/embed]
গাজীপুর-টাঙ্গাইল রোডেও একই অবস্থা। চন্দ্রা থেকে গাজিপুর পর্যন্ত গাড়ি থেমে থেমে চলছে।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]