গাজীপুরে ঢাকাস্থ 'পার্বতীপুর সমিতি'র বার্ষিক বনভোজন ৩০ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকাস্থ 'পার্বতীপুর সমিতি'র উদ্যোগে আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) গাজীপুরে অবস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি প্রাঙ্গণে সংগঠনটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই আয়োজনে থাকছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রসহ নানা বিনোদনমূলক আয়োজন।
‘যেখানেই থাকি হৃদয়ে থাকুক পার্বতীপুর, যতদিন বাঁচি বাঁচুক প্রাণে পার্বতীপুর’এই স্লোগানকে ধারণ করে ২০১৭ সালে ঢাকাস্থ পার্বতীপুরের একঝাঁক নবীন ও প্রবীণদের সম্মিলিত নেতৃত্বে ঢাকাস্থ 'পার্বতীপুর সমিতি' প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির মূল লক্ষ্য হলো রাজধানী ও আশপাশের এলাকায় বসবাসরত পার্বতীপুরবাসীদের মধ্যে সামাজিক ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
প্রতিষ্ঠার পর থেকেই সমিতিটি ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে বসবাসরত পার্বতীপুর উপজেলার বিভিন্ন বয়সী মানুষকে সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে আসছে। পাশাপাশি প্রতিবছর নিয়মিতভাবে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি এলাকায় প্রশংসিত হয়ে উঠেছে।
সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, এবারের বার্ষিক বনভোজনকে আরও আনন্দঘন ও বর্ণাঢ্য করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে পার্বতীপুরবাসীসহ তাদের পরিবার-পরিজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
আসন্ন এই আয়োজনে অংশগ্রহণের জন্য ঢাকাস্থ পার্বতীপুরবাসীদের দ্রুত অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠান সংক্রান্ত যেকোনো তথ্য ও রেজিস্ট্রেশন বিষয়ে জানতে সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবার রহমান (মোবাইল: ০১৭১৬-১৪৭৫৬২) এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আরমান হোসেন (মোবাইল: ০১৭৪৫-১৯২৭৫১) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিপি>আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি