গাজীপুরে ৯৫ শতাংশ পোশাক কারখানা পুনরায় চালু করা হয়েছে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরে ৯৫ ভাগ পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। জেলা ও মহানগরেরর এসব কারখানায় রোবববার সকাল থেকে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। নতুন করে রোববার কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
জানা যায়, অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে কোনো কোনো কারখানা শ্রমিকদের বেতন দেয়নি, এজন্য তাদের কারখানা বন্ধ রাখা রয়েছে। গাজীপুর শিল্প পুলিশ ২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, গাজীপুরের টঙ্গী, মহানগর, শ্রীপুর, কালিয়াকৈর এলাকাকায় ৯৫ ভাগ কারখানাই রোববার খুলে দেওয়া হয়েছে।
এ দিন বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকদেরকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। কারখানার নিরাপত্তা রক্ষায় নিজস্ব কর্মী ছাড়াও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় বেতন-ভাতা বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধসহ নানা দাবিতে শ্রমিকরা টানা বেশ কিছুদিন আন্দোলোন করেছেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় জানায়, পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে দুই হাজার ৬৩৩টি। এসব কারখানায় প্রায় ২২ লাখ শ্রমিক কাজ করেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি